এলওসি’র কাছে গোলাগুলি, নিহত ইন্ডিয়ান সেনা

এলওসি’র কাছে গোলাগুলি, নিহত ইন্ডিয়ান সেনা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:২৫

ইন্ডিয়া শাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে হামলায় এক ইন্ডিয়া সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

ইন্ডিয়ার সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ইন্ডিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ইন্ডিয়ার ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না; হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়।

ইন্ডিয়ার সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ইন্ডিয়ার এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ইন্ডিয়ার সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।

গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ইন্ডিয়া। জবাবে পাকিস্তানও ইন্ডিয়া পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মির সীমান্তে এটিই প্রথম কোনও উত্তেজনার ঘটনা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading