বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৩০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৬৪৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৮৪৯ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি থ্রি কোয়াটার রাইফেল, ১টি রিভলবার, ১টি দেশীয় এলজি, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৯টি কার্তুজ, ৩টি ককটেল ও ১টি চাইনিজ কুড়াল।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading