মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:১০

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে অধিদফতরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে—প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদফতরে আসছেন। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হচ্ছে।

এতে আরও বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। অন্য কেউ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

অধিদফতরে আসার সময় অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে এবং শাখা কর্মকর্তারা সেটা যাচাই করবেন।

নির্দেশনা না মানলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading