প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:৩৫
প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
রবিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
সাক্ষাতে নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন। এছাড়া বাংলাদেশে অধিক সংখ্যক প্যালেস্টাইন শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
ইউডি/এআর

