সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:০০

প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ রবিবার বিকেল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।’

ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে।

সিইসি বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তপশিল ঘোষণা করা হবে।

ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নসূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসির। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি প্রতিনিধি দল গেল সিইসির সাক্ষাতে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading