সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৪০ টন পেঁয়াজ আমদানি
উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৪৫
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে পেঁয়াজবাহী ৬১টি ট্রাক ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬১টি ট্রাকে এক হাজার ৭৪০ টন পেঁয়াজ আমদানির খবর নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১৪, ১৭ ও ১৮ আগস্ট- এ তিন দিনে ৯২টি ট্রাকে ২ হাজার ৩৪৯ টন পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে।
পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ‘আজ ৬১ ট্রাক পেঁয়াজ ভারত থেকে এসেছে। আগামীকাল ভারত থেকে পেঁয়াজ আসবে কি না, এখন পর্যন্ত আমাদের কাছে তেমন খবর নেই।’
ইউডি/এবি

