ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি

ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, আপডেট ০৮:৩০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘খুব চমৎকার হয়েছে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, তবে এটিকে ‘সেরা বৈঠক’ বলতে চান না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, নিকট ভবিষ্যতেই হবে সেরা বৈঠক।

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি নিজে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। দেড় ঘণ্টার সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই চমৎকার আলোচনা হয়েছে। আমরা স্পর্শকাতর সব বিষয় নিয়ে কথা বলেছি… তবে আমার মনে হয় সেরা আলোচনাটা এখনও বাকি আছে।”

প্রসঙ্গত জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির পক্ষপাতী এবং নিকট ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জেলেনস্কি ইঙ্গিত দিলেন ট্রাম্পের সঙ্গে তিনি একমত এবং তিনিও ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন।

সূত্র : সিএনএন

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading