স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:২৫

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ফেনী শহরের শান্তি চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন- ফেনী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনের সঞ্চালনায় বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের শান্তি চত্বর থেকে শুরু হয়ে ট্রাংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading