জাফলংয়ে পাথর লুটের ঘটনায় অবশেষে মামলা, আসামি ১৫০

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় অবশেষে মামলা, আসামি ১৫০

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:০০

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোনায়েম হোসেন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় কারো নামোল্লেখ না করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে। এসব পাথরের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আসামিরা পরম্পরের যোগসাজশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে ইসিএভুক্ত ডাইকি-পিয়াইন নদীর জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করে বিভিন্ন জলযান ও স্থলযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরিয়ে নেয়।

ওসি তোফায়েল আহমদ বলেন, “মামলা হলেও এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading