বাগছাসের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা : ভিপি কাদের-জিএস বাকের

বাগছাসের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা : ভিপি কাদের-জিএস বাকের

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীসংসদ নামে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। এতে ভিপি(সহ-সভাপতি) পদে লড়বেন আব্দুল কাদের ও জিএস (সাধারণ সম্পাদক) পদে আবু বাকের মজুমদার।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি। প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া।

জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম আব্দুল কাদের বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক এবং আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক।

এ ছাড়া, প্যানেলে এজিএস বা সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আশরেফা খাতুন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহম্মেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ঈসমাইল হোসেন রুদ্র।

২৮ পদের মধ্যে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে গত বছরের ১৫ জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা ঘোষণা করেনি সংগঠনটি।

এ ছাড়া, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মাস্উদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading