এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার বিশেষ পরিকল্পনা

এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার বিশেষ পরিকল্পনা

উত্তরদক্ষিণ। শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫, আপডেট ১২:২৫

আর কিছুদিন পরই শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের শিরোপা জিততে সর্বোচ্চটা দিতে চায় ভারতীয় ক্রিকেট দল। আর তাই দলের কোচ গৌতম গম্ভীর নিয়েছেন বেশ কিছু পরিকল্পনা। দলের বেশ কিছু ক্রিকেটার দীর্ঘ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে নেই। বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদবের মতো কয়েকজন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ছিলেন না। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন গম্ভীর।

টুর্নামেন্ট শুরুর আগে কয়েক দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তবে ইন্ডিয়া দলের এই প্রস্তুতি ক্যাম্প নিজ দেশে হবে না। দল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর শুরু হবে মূল ক্যাম্প। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে এই প্রস্তুতি ক্যাম্প।

এশিয়া কাপে ইন্ডিয়ার প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তার আগে অন্তত চার দিনের প্রস্তুতি ক্যাম্প করবে ভারত। সূচি অনুসারে ৪ সেপ্টেম্বর ইন্ডিয়ার দল আমিরাতে পৌঁছাবে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে গম্ভীরের পরিকল্পনায় এখন পর্যন্ত তেমন কিছু নেই।

এশিয়া কাপে ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সূর্যকুমাররা ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবেন। উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading