‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’

‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’

উত্তরদক্ষিণ। রবিবার , ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:৪০

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এতে ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেও কমেনি; তাই মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট-মেকওভারে নিজেকে উপস্থাপন করেন তিনি।

শনিবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন।

মেক ওভারের এই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’।

বলা বাহুল্য, অপু বিশ্বাসের এই নতুন রূপ ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো ভক্ত; মন্তব্যঘর ভরে উঠেছে প্রশংসায়।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢালিউডে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading