ভিয়েতনামে চোখ রাঙাচ্ছে শক্তিশালী টাইফুন ‘কাজিকি’ জরুরি সতর্কতা
উত্তরদক্ষিণ। সোমবার , ২৫ আগস্ট, ২০২৫, আপডেট ১২:১০
শক্তিশালী ঝড় ‘কাজিকি’ ধেয়ে আসছে দক্ষিণপূর্ব এশিয়ার দিকে। এরই মধ্যে ভিয়েতনামে সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত ভিয়েতনাম সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে। টাইফুন ‘কাজিকি’ আঘাত হানার আগে দেশটির কর্তৃপক্ষ বিমানবন্দর ও সকল স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তারা ব্যাপক সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে।
আবহাওয়া বিভাগ জানান ঝড়টি আজ (২৫ আগস্ট) বিকেলে স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া পূর্বাভাসকারীদের মতে, টাইফুন কাজিকি ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলের দিকে এগিয়ে আসার সাথে সাথে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে বইছে এবং এটি আরও শক্তিশালী হয়ে উঠছে।
দেশটির সরকার (২৪শে আগস্ট) এক বার্তায় সতর্ক করে বলেছে, টাইফুন অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুতগামী ঝড়। এর ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধস হওয়ার সম্ভবনা রয়েছে। ঝড়টি মধ্যরাতে (সিঙ্গাপুর সময় সকাল ৮টা) উপকূল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঝড়টির কেন্দ্রস্থল থান হোয়া ও এনঘে আন প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভিয়েতনামের দক্ষিণ চীন সাগরের দিকে মুখ করে দীর্ঘ উপকূলরেখা থাকার ফলে বেশিরভাগ সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পরতে হয়। প্রায় সময় ভিয়েতনাম টাইফুনের মত মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ভিয়েতনাম সরকার জানান ২০২৪ সালে টাইফুন ইয়াগি দেশটিতে আঘাত হানে। যার ফলে প্রায় ৩০০ জন নিহত হয়। এবং ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের ক্ষতিগ্রস্ত হয়।
দেশের কর্তৃপক্ষ জানান ২৪শে আগস্ট পাঁচ লাখেরও বেশি মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যাতে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যায়।আর নৌকাগুলিকে তীরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউডি/রেজা

