চূড়ান্ত তালিকা প্রকাশ: ডাকসু নির্বাচনে মোট প্রার্থী ৪৭১ জন

চূড়ান্ত তালিকা প্রকাশ: ডাকসু নির্বাচনে মোট প্রার্থী ৪৭১ জন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

পদভিত্তিক প্রার্থী সংখ্যা

সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন

সদস্য পদ: ২১৭ জন

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading