সারাদেশে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

সারাদেশে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৪৫

সারাদেশে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টি ও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে সংস্থাটি জানিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এর সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading