খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, বিএনপির ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, বিএনপির ৪ নেতাকর্মী আটক

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:১৫

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মাটিরাঙা সেনা জোনের সদস্যরা তাদের আটক করে মাটিরাঙা থানায় হস্তান্তর করে।

আটকরা হলেন: খাগড়াছড়ির দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতাউর রহমান সুজন (২২), ইসলামপুরের আবুল কালামের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন (২৭) এবং তেতুলতলার সুকুমার চাকমার ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুনা প্রীয় চাকমা (৩৬)।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘সেনাবাহিনীর মাটিরাঙা জোন চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা থেকে আসা ছয়জন পর্যটক খাগড়াছড়ি সদরের মাউন্ট-ইন হোটেলে ওঠেন। পরদিন সকালে তারা একটি গাড়ি ভাড়া করে রাঙ্গামাটির উদ্দেশে রওনা দেন। পথে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিতে আসা কয়েকজন তাদের গাড়ি থামিয়ে তিনজনকে মোটরসাইকেলে এবং দুজনকে সিএনজিতে তুলে রাঙ্গামাটির দিকে নিয়ে যায়।

এর মধ্যে অপহরণকারী খোরশেদ পর্যটকদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারেক নামের দুজনকে ছেড়ে দেয়। তবে সেলিম আহমেদকে তারা সঙ্গে নিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে উদ্ধার করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

অন্যদিকে বাকি তিনজনকে একটি সাদা প্রাইভেটকারে করে খাগড়াছড়ির দিকে নিয়ে আসার পথে মাটিরাঙা সেনা জোনের চেকপোস্টে ধরা পড়ে। সেনাবাহিনী তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

অপহৃতরা হলেন: সিরাজগঞ্জের খুকসা বাড়ি গ্রামের মুকাদ্দেস (৪০) ও সিরাজগঞ্জের পুরান বাঙা বাড়ি গ্রামের সেলিম আহমেদ (৫০)। এখনও নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের অনিক তালুকদার (৪০) এবং একই গ্রামের মমিন (৩৬)। অন্যদিকে পুরান বাঙা বাড়ির নিজাম (৩৫) এবং ফেনীর তারেক (২৫) মুক্তি পেয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading