নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে সকলের সমর্থন চাই: তারেক রহমান

নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে সকলের সমর্থন চাই: তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার (৩০ আগস্ট) ২০২৫, আপডেট ২১:১০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে রূপরেখা ঘোষণা করেছে। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মসংস্থান এবং কর্মপরিকল্পনা নিশ্চিত করে দল, মত, ধর্ম-বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চাই।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান।

এসময় তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সমাবেশ পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারীদের উন্নয়ন ও সমৃদ্ধির দিকনির্দেশক হয়ে উঠুক। আপনাদের কাছে দেওয়া আমাদের প্রতিশ্রুতি গুলো বাস্তবায়নের সমর্থন ও সহযোগিতা চাই।

তিনি গারো, হাজং, ক্ষত্রিয়, সাঁওতাল, মালো, খাসিয়া ও মনিপুরিসহ বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীগকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার আমলে ময়মনসিংহ অঞ্চলের সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। ১৯৭৬-৭৭ সালে এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী একাধিকবার জিয়াউর রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন দাবি-দাওয়া সফল করেছিলেন বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

তারেক রহমান জানান, সে সময় জিয়াউর রহমান এই অঞ্চলে বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সে সময় ছাত্র হোস্টেল, উচ্চ শিক্ষার ব্যবস্থাসহ সরকারি চাকরিতে প্রবেশের সুব্যবস্থা করে দিয়েছিলেন বলেও জানান তিনি।

এছাড়াও তারেক রহমান জানান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্মৃতি বিজড়িত একটি স্থান ময়মনসিংহ বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, এই অনুষ্ঠানটি সচরাচর কোনো রাজনৈতিক প্রোগ্রামের মতো নয়। তার দৃষ্টিতে এই সমাবেশটির একটি মনস্তাত্ত্বিক, সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading