আইনি দিক যাচাই করে জাপা নিষিদ্ধের পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল

আইনি দিক যাচাই করে জাপা নিষিদ্ধের পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল

উত্তরদক্ষিণ। শনিবার (৩০ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:২০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর ‘ষড়যন্ত্র ও চক্রান্তের’ অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি আরও বলেছেন, “জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১০৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানী করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে, তা আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।”

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা।

সেদিন রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে তাদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। সেটি শেষ করে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে।

তিনি বলেন, লাঠিপেটায় নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading