রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা দিলো ছাত্রদল, মনোনয়নপত্র বিতরণ বন্ধ

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা দিলো ছাত্রদল, মনোনয়নপত্র বিতরণ বন্ধ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:০০

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির বিক্ষোভের মুখে আপাতত বন্ধ রয়েছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। যদিও আজ কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।

রবিবার (৩১ আগস্ট) সকালে রাকসু কোষাধ্যক্ষ ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে, সকাল সোয়া ১০টায় ওই ভবনে ঢুকে মনোনয়ন পত্র বিতরণের টেবিল উল্টে ফেলাসহ চেয়ার ভাঙচুর করলে মনোনয়নপত্র বিতরণ বন্ধ হয়ে যায়।

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, ছাত্রদলের হটকারি আচরণের কারণে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। তারা গেট আটকে রাখায় কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিতরণ শুরু হবে।

এর আগে, সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল।

নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচয় পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়।

গত বৃহস্পতিবার ২৮টি পদে ছাত্রদল মনোনয়ন তুললেও তারা ভোট পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিল। সে দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট ১০ দিন পিছিয়ে দেয়। এছাড়া অন্তত সাড়ে ৫০০ শিক্ষার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading