যারা দিল্লির বয়ান শোনাচ্ছেন, শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবেন: সাদিক কায়েম

যারা দিল্লির বয়ান শোনাচ্ছেন, শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবেন: সাদিক কায়েম

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:০০

‘আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে যারা দিল্লির বয়ান শোনাচ্ছেন, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবেন’ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সাদিক কায়েম।

রবিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, গত এক বছরজুড়ে ও জুলাই আন্দোলনে আমাদের প্যানেলের সদস্যদের যে শিক্ষার্থীবান্ধব ভূমিকা, আমাদের প্যানেলের যারা আছেন, তাদের যে যোগ্যতা, তাদের যে দক্ষতা— তাতে শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামী ৯ তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো।

তিনি বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় অংশের শিক্ষার্থীদের নিয়ে কোনও ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালি বয়ানের ক্যাসেট বাজাচ্ছেনে।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিন দিন পার হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে।

এই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দেবেন।

রিট প্রসঙ্গে তিনি বলেন, আগে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছেন। যিনি রিট দায়ের করেছেন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে।

ফরহাদ আরও বলেন, এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে। কিন্তু রিট আরও আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে, সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading