ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:১৫

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ১৯২ স্কোর নিয়ে শীর্ষে আছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর। একই দিন ১১৬ স্কোর নিয়ে ঢাকা রয়েছে অষ্টম স্থানে, যার বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

অপরদিকে ১৫৯ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা। ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ১৩৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে কঙ্গোর কিনশাশা। ১৩৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কায়রো ও ষষ্ঠ স্থানে আছে আজারবাইজানের বাকো, স্কোর ১২৭। সপ্তম অবস্থানে আছে বাহরাইনের মানামা, স্কোর ১১৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading