১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৪৭

ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইন্ডিয়ার হাকিমপুর চেকপোস্টে আটক ১৪ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ইন্ডিয়ার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তারা আটক হন।

আটকদের মধ্যে রয়েছেন— বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বদনীডাঙ্গা এলাকার আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, তার স্ত্রী শারমিন আক্তার, সন্তান শামীম শেখ ও রুমা শেখ, আফজাল শেখের আরেক ছেলে কবির শেখ ও তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা এলাকার মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার ও তার স্ত্রী মোছা. কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল ও মেয়ে আমিনা, চুন্নু শেখের স্ত্রী মুকুল বেগম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading