ভিসা জালিয়াতি করলে আজীবনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩০
কেউ ভিসা জালিয়াতিতে জড়ালে তাকে আজীবনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।
আজ সোমবার সকাল ১০টায় ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।
আমেরিকার সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধসহ অবৈধ অভিবাসন বন্ধ করবে বলে পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে বলা হয়, ‘যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।’
একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে দেশটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না বলে পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে বলা হয়, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের আমেরিকায় আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
ইউডি/এআর

