ভোটকক্ষ বৃদ্ধি ঠেকাতে নীতিমালা সংশোধন করল ইসি

ভোটকক্ষ বৃদ্ধি ঠেকাতে নীতিমালা সংশোধন করল ইসি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ বৃদ্ধি ঠেকাতে নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে বলা হয়েছে। এর ফলে নির্বাচনে ভোটার বাড়লেও ওই হারে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বাড়বে না। আগে প্রতি ৫০০ জন পুরুষ ও প্রতি ৪০০ জন নারীর জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণের বিধান ছিল।

সোমবার ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহের সই করা সংশোধীত নীতিমালা মাঠ পর্যায়ে পাঠানো হবে।

এতে বলা হয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন মহিলা ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণের বিধান ছিল। নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণভাবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

এর আগে শুক্রবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটকক্ষ না বাড়ায় প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হবে। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে। এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading