উমামা-সাদীদের ইশতেহারে ‘দলীয় প্রভাবমুক্ত’ ক্যাম্পাস, খণ্ডকালীন চাকরিও

উমামা-সাদীদের ইশতেহারে ‘দলীয় প্রভাবমুক্ত’ ক্যাম্পাস, খণ্ডকালীন চাকরিও

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ১১ দফা ইশতেহার ঘোষণা করেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, যেখানে ক্যাম্পাসকে দলীয় প্রভাবমুক্ত করার প্রতিশ্রুতিও রয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক রিসোর্সকে সহজলভ্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

আদিবাসীদের প্রধান সামাজিক উৎসবের দিনগুলোতে অ্যাকাডেমিক ক‍্যালেন্ডারে ছুটি যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এস ইশতেহার ঘোষণা করেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

স্বতন্ত্র হিসেবে ভোটে নামা প্রার্থীদের থেকে বাছাই করে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল গড়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া উমামা ফাতেমা।

তার প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন আল সাদী ভূঁইয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। আরি এজিএস পদে লড়ছেন জাহেদ আহমদ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading