একমঞ্চে পুরস্কৃত দুই বোন, মালাইকার গোমর ফাঁস করলেন মেহজাবীন

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫৫

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দেখানো পথে পা রেখেছেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। এরইমধ্যে মালাইকা তিনটি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো বেশ ভালোই সাড়া ফেলেছে।

আর তাই নবাগতা অভিনেত্রী হিসেবে তিনি এরইমধ্যে বেশকিছু পুরস্কারও পেয়েছেন। শুরুটা হয়েছিল বাইফা অ্যাওয়ার্ড সিজন ৪-এর মাধ্যমে। এই আয়োজনে মেহজাবীন সেরা চলচ্চিত্র অভিনেত্রী ও মালাইকা সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান।

এরপর এই দুই বোন বেশকিছু আসরের একমঞ্চে পুরস্কার পেয়েছেন। গত ৩১ আগস্টেও একই ঘটনা ঘটেছে। আর সেখানেই ছোট বোনের অজানা কথা ফাঁস করে দিয়েছেন মেহজাবীন।

তার কাছে জানতে চাওয়া হয়, ছোট বোনের কোন জিনিসটি খুব ভালো লাগে? জবাবে মেহজাবীন বলেন, ‘মালাইকা অভিনয় শুরুর পর থেকেই ভালোই কাজের প্রস্তাব পাচ্ছে। কিন্তু ও খুব বেছে বেছে বুঝে শুনে কাজ করছে। কোন তাড়াহুড়া নেই। আমার শুরুর দিকে আমি এতোটা বুঝতাম না।’

তিনি আরও বলেন, ‘ও এখন অভিনয়ের চেয়ে পড়াশুনাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। একশ’র মধ্যে বেশিরভাগ সময়ই নিরানব্বই মার্ক পেয়ে আসছে। পাশাপাশি কাজও করছে, সবার ভালোবাসা পাচ্ছে। ও যদি ভবিষ্যতে ভালো কাজ করে তাহলে আমি আশা করব আমাকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন, ওকেও সেভাবে গ্রহণ করবেন।’

এ সময় মালাইকাকে প্রশ্ন করা হয়, বড় বোনের কোন কথাটা শুনলে মনে হয় আপু প্লিজ বন্ধ কর! তিনি হেসে জবাব দেন, ‘রাতে যখন তাড়াতাড়ি ঘুমাতে বলে তখন এমন মনে হয়। তখন আমি বলি এটাতো ঘুমানোর বয়স না, এনজয় করার বয়স।’

এদিকে, মেহজাবীন অন্য একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি বিরতি কাটিয়ে দারুণ কিছু নিয়েই ফিরবেন।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading