কক্সবাজারে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

কক্সবাজারে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫৫

ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। তার সঙ্গে আরও ২ জন ব্যক্তি রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩ জনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ’র ঘাট থেকে স্পিড বোট যোগে মহেশখালীতে যান।

মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

বুধবার বেলা ১১টার সময় হোপ হসপিটালে প্রতিনিধিদলটি পৌঁছেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এসময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালী আরও কর্মসূচিতে অংশ নিতে গেছেন। তবে ওই কর্মসূচি কী নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আমেরিকাভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন গেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে এসেছেন। তিনি মহেশখালীতে নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading