বেবিচক চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন মহাপরিচালকের সাক্ষাৎ

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন মহাপরিচালকের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ২০:০০

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেবিচক সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয় এবং উভয় পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সিইও।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading