নির্বাচন বানচাল হলে সরকারের পরিণতি ভালো হবে না: সাইফুল হক

নির্বাচন বানচাল হলে সরকারের পরিণতি ভালো হবে না: সাইফুল হক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫০

নির্বাচন বানচাল হলে সরকারের পরিণতি ভালো হবে না হলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সমাবেশে সাইফুল হক এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, অভ্যুত্থানের কোনো শক্তি নির্বাচনকে বানচালের চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। নির্বাচনকে যারা বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন বানচাল হলে দেশের মধ্যে সহিংসতা ও ভেদাভেদ বাড়বে।

নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীতে নির্বাচনী প্রার্থী প্রতি খরচ ও জামানতের টাকা বাড়ানোর সমালোচনা করেন সাইফুল হক। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস, ও নিত্যপণ্য দাম কমাতে যথাযথ উদ্যোগ নেয়াসহ দশটি দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading