১৭ অক্টোবর জাতীয়ভাবে পালন হবে লালনের তিরোধান দিবস

১৭ অক্টোবর জাতীয়ভাবে পালন হবে লালনের তিরোধান দিবস

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩০

লালনের তীরধান দিবস ক- শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের জন্য পরিপত্র জারি করেছে সরকার
প্রতিবছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন করা হবে। এজন্য সরকার লালনের তীরধান দিবস ক- শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের জন্য পরিপত্র জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, লালন সাঁইয়ের তিরোধান দিবস মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ১৪ আগস্ট জারি করা পরিপত্রের ক- শ্রেণিভুক্ত দিবসের তালিকায় যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।

১৮৯০ সালের ১৭ অক্টোবর ফকির লালন সাঁই ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading