দেয়াল লিখন, পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নিবে ডিএনসিসি

দেয়াল লিখন, পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নিবে ডিএনসিসি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৯:০০

শহরের সৌন্দর্য নষ্ট করে শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন, পোস্টার লাগালে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এই অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে তাদেরকে নিজ দায়িত্বে ও খরচে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়াল পুনরায় রঙ করার জন্য অনুরোধ করা হলো। রাস্তায় ময়লা ফেলবেন না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ।

১০ সেপ্টেম্বর পর যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তির দেয়াল লিখন বা পোস্টার লাগানো অথবা যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উক্ত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading