নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৪৮

ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে লাইসেন্সকৃত দোনালা বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, ভোর ৮টার দিকে পরিবারের সদস্যদের আলাদা কক্ষে আটকে রেখে নিজের গলায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার সোহেল আরমান বলেন, নজু দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন এবং ব্যাংকের সঙ্গে তার লেনদেন ছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটা প্রশাসন তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত নজরুল প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খেলাপি ঋণ ছিল। তবে পারিবারিক কলহও একটি কারণ হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading