আবাসন ও খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

আবাসন ও খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় এসে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ জোটের পক্ষ থেকে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণই আমাদের উদ্দেশ্য।’

সাদিক কায়েম বলেন, ‘বিশ্ববিদ্যালয় শতবর্ষ পার করলেও কার্যকর এক্সিকিউটিভ প্ল্যান না থাকায় নানা সংকট রয়ে গেছে। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করে আবাসন সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান করব।’

তিনি জানান, এক বছর আগে সংস্কার পরিকল্পনা পেশ করেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় মেয়েদের জন্য বিশেষ আবাসন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। যেসব নারী শিক্ষার্থী হলে সিট পাবেন না, তাদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা করা হবে।

খাবারের মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাদিক কায়েম বলেন, হলের খাবারের মান বাড়ানো হবে। দাম নির্ধারণে স্বচ্ছতা আনা হবে এবং মিল ভাউচার সিস্টেম চালু করা হবে।

প্রচারণা কর্মসূচিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে তাদের নির্বাচনী অঙ্গীকার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading