ভোট বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করবে জনগণ: ফারুক
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৭:৪০
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে বলে হুশিঁয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ হুশিঁয়ারি দেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআরসহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল। আর যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানাই।
কেউ যেন কোনো বিভেদ তৈরি করে দলকে ছোট না করে নেতাকর্মীদের প্রতি সেই আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা।
ইউডি/এআর

