বেইজিংয়ে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

উত্তরদক্ষিণ। বুধবার (১৩ মে) ২০২৬, আপডেট ২৩:৪৫

চীনের বেইজিং বিমানবন্দরে অবতরণের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

তিন দিনের সফরে বুধবার (১৩ মে) এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান তিনি। এটি গত দশ বছরে আমেরিকার কোনো শীর্ষ নেতার চীন সফর। সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিবেন।

মূলত এই সফরটি গত মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইসরাইল ইরানে হামলা করায় সফরটি পিছিয়ে যায়। আমেরিকা ও ইরানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এই অবসরে চীন সফরে গিয়েছেন ট্রাম্প। তার এই সফরে ইরান যুদ্ধ এবং এর সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা আলোচনায় গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র ছাড়ার ঠিক আগে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার শি জিনপিংয়ের সহায়তার প্রয়োজন নেই।

বাণিজ্য, প্রযুক্তি এবং তাইওয়ান ইস্যুও ট্রাম্পের এ সফরে আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, তিনি চীনকে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য তাদের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন। এসব কোম্পানির শীর্ষ নির্বাহীরাও তার সফরসঙ্গী হিসেবে আছেন।

অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে গত অক্টোবর মাসে হওয়া ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তির মেয়াদ বাড়ানো, যা দুই দেশের মধ্যে শুল্ক বৃদ্ধির উত্তেজনা সাময়িকভাবে কমিয়েছিল।

২০১৭ সালের পর এই প্রথম ট্রাম্প বেইজিং সফরে গেলেন। সফরের সূচিতে রয়েছে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং ঝোংনানহাই সফর — যেখানে চীনের শীর্ষ নেতৃত্ব বসবাস ও কাজ করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading