গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির মহাসচিবের

গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির মহাসচিবের

উত্তরদক্ষিণ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২৩:১০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী/বাংলা ট্রিবিউন

গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি জানান।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেন একদল যুবক। এই ঘটনার জন্য ভিপি নূরের দল গণঅধিকার পরিষদকে দায়ী করেন শামীম হায়দার পাটোয়ারী।

এই বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু তারা (গণঅধিকার পরিষদ) বারবার এ ধরনের আচরণ করছে। তাই সরকারকে বলবো সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করতে।’

দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading