বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে চলছে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে চলছে হরতাল, নির্বাচন অফিসে তালা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:১০

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতালের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সকাল থেকেই জেলার প্রধান সড়কগুলো অবরোধ করেন নেতাকর্মীরা। এর মধ্যে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার এবং খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

হরতালের অংশ হিসেবে সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে ১০ টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম বলেন, ‍“দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে প্রস্তাব দেয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটির পরিবর্তে তিনটি আসন থাকবে। সেই সিদ্ধান্তের পর থেকেই আমরা এর প্রতিবাদ করে আসছি। আমরা চাই আগের মতোই চারটি সংসদীয় আসন বহাল থাকুক।”

বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে তিন দিনের হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। রবিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading