২ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

২ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘02Y BGTB 03/09/2027’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y0927’ এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘88544’। একই ভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y0927’ এবং সিএসইতে ট্রেডিং আইডি- ‘50310’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ৩ সেপ্টেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.১৪৬৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.১৭ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading