চট্টগ্রামে চাঁদা না পেয়ে গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে চাঁদা না পেয়ে গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:

চট্টগ্রামে চাঁদা না পেয়ে শাহজাহান মিয়া (৩৪) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে নগরের বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া থানার বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে যান মো. আকবর নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি বলেন, ‘গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করেছিল স্থানীয় কিছু ব্যক্তি। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বায়েজিদ-কালামসহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading