স্বর্ণের দামে ফের রেকর্ড

স্বর্ণের দামে ফের রেকর্ড

উত্তরদক্ষিণ। সোমবার (৮ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:৫০

দেশের বাজারে আবারও রেকর্ড গড়লো স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত বাজারে এ দাম ছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সত্ত্বেও রুপার বাজারে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading