চাকরি গেল বিএফআইইউ প্রধান শাহীনুলের

চাকরি গেল বিএফআইইউ প্রধান শাহীনুলের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:৩০

আপত্তিকর ভিডিও সামনে আসার পর আলোচনায় থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

তাকে আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউ থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলকে চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছিল। ৯ মাসের মধ্যেই তার চুক্তি বাতিল করা হল।

অগাস্টের মাঝামাঝিতে ফেইসবুকে তার একটি আপত্তিকর ভিডিও সামনে আসার পর ১৯ তারিখ থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি। তখন অর্থ মন্ত্রণালয় একটি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস বলেন, বিএফআইইউ প্রধানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত করার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading