বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের

বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫০

নেপালের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সেনাবাহিনী জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

জেনারেল সিগদেল বলেন, ‘চলমান বিক্ষোভে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং অতিরিক্ত প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়ানো আমাদের সবার দায়িত্ব।’

বর্তমান পরিস্থিতিকে তিনি ‘অস্বস্তিকর’ হিসেবে উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান সেনাপ্রধান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading