কার্জন হল কেন্দ্রে (একুশে হল) সাদিক ও ফরহাদ জয়ী
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০১:২০
ডাকসু নির্বাচনে কার্জন হলে কেন্দ্রে একুশে হলের ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে (একুশে হল) ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। আর জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য।
কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০।
কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এরপর গণনা শেষে রাত দেড়টার দিকে কার্জন হল কেন্দ্রে একুশে হলের ফলাফল ঘোষণা শুরু হয়। অন্যান্য কেন্দ্রেও ফল ঘোষণা চলছে।
ইউডি/কেএস

