রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৯:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এ প্যানেল ঘোষণা করেন রাবির সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম।

এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তাঞ্চঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. লাদেন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক মিথী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে কবি গোপাল রায়, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম রিজন।

নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এস এম হাফিজুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মুয়াজ। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসিন খান, মাহাইর ইসলাম এবং গোপাল রায়।

প্যানেল ঘোষণা শেষে সহ-সভাপতি (ভিপি) ও সিনেট সদস্য পদপ্রার্থী তাসিন খান বলেন, আমরা ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’-এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। প্যানেল গঠনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি যাতে এটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। আমাদের মূল লক্ষ্য হলো রাকসুকে কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ প্রচারের হাতিয়ার না বানানো।

তিনি আরও বলেন, প্যানেল গঠনের সময় আমরা গুরুত্ব দিয়েছি যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের সঠিক স্থানে রাখার বিষয়ে। তাই আমরা বিশ্বাস করি, আমাদের এই ভারসাম্যপূর্ণ ও যোগ্য নেতৃত্বের প্যানেলকে শিক্ষার্থীরা সমর্থন করবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading