ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছে: অর্থ উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছে: অর্থ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা দুটি বিভাগ প্রতিষ্ঠার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চায় সরকার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ জন্য রুলস অব বিজনেস পরিবর্তনের পাশাপাশি কয়েকটি আইন সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

গত ১ সেপ্টেম্বর রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। এর আগে ২১ আগস্ট সংশোধিত অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে রাজস্ব আহরণে অভিজ্ঞ কর্মকর্তারা প্রাধান্য পাবেন। দুই বিভাগেই রাজস্ব আদায় কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এনবিআর ভাগ করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা দুটি বিভাগ প্রতিষ্ঠার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চান। এ জন্য রুলস অব বিজনেস পরিবর্তনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এতদিন অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ, আর্থিক প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ সম্পদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নামে চারটি বিভাগ ছিল। আগামীতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে নতুন রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা দু’টি বিভাগ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে এনবিআরও বিলুপ্ত হয়ে যাবে।

তিনি আরও বলেন, নতুন দুই বিভাগের অর্গানোগ্রামও ঠিক করা হচ্ছে। এতদিন এনবিআরে চেয়ারম্যানের পরে সদস্যসহ অন্যান্য পদ ছিল। বিভাগের ক্ষেত্রে সচিবের পরের পদগুলো কীভাবে বিন্যস্ত করা যায় তা নিয়েও কাজ চলছে। সার্বিকভাবে এনবিআরকে দুই ভাগ করতে দু-তিনটি আইন সংশোধন করার প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading