নদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশে

নদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫৬

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর মো. ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মো. নাজমুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারের বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। নাজমুল লাশ গুম করতে কালঘোষা নদীতে ফেলতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মারা যাওয়া ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানান, গত বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইলিয়াস। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার মধ্যরাতে কালঘোষা নদী থেকে ইলিয়াসের লাশ পুলিশ উদ্ধার করে।

ওসি আল আমিন বলেন, ‍“ইলিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading