‘জনবল বাড়িয়ে আজই ভোট গণনা শেষ করা হবে’

‘জনবল বাড়িয়ে আজই ভোট গণনা শেষ করা হবে’

উত্তরদক্ষিণ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ১৯:৫৫

টেবিল ও জনবল বাড়িয়ে আজই ভোট গণনা কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান।

সাময়িক স্থগিত থাকার পর নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে। এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করায় হাতে গণনায় আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা।

এদিকে, জাকসুর হল সংসদের ভোট গণনা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে বলেও জানানো হয়।

এর আগে, ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে গণনা শুরু হয় গণনার কাজ। শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি।

এ পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে অন্তত ১৮টিতে ভোট গণনা শেষ হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। দু-একটি হলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading