মাইলস্টোন ট্র্যাজেডি: ৫২ দিন পর বাড়ি ফিরল হাফসা

মাইলস্টোন ট্র্যাজেডি: ৫২ দিন পর বাড়ি ফিরল হাফসা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:২০

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরেক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তার নাম হাফসা খান (১১)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে ৫২ দিন পর বাসায় ফিরেছে হাফসা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় হাফসা হাসপাতালে ভর্তি হয়েছিল। তার শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন সে সেরে উঠেছে। এজন্য আজকে ছাড়পত্র দেয়া হয়েছে।

ডা. শাওন জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনও ১২ শিক্ষার্থী ভর্তি রয়েছে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ নিহত হন অনেকে। এ পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়া দগ্ধ অবস্থায় অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading