পিএসসি ও শ্রম মন্ত্রণালয়ে নতুন স‌চিব

পিএসসি ও শ্রম মন্ত্রণালয়ে নতুন স‌চিব

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৮:৪০

সরকারি কর্ম কমিশন এবং শ্রম ও কর্মংস্থান মন্ত্রণাল‌য়ে নতুন স‌চিব নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হ‌য়ে‌ছে।

শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন আব্দুর রহমানকে পিএসসির সচিব পদে পদায়ন করা হ‌য়ে‌ছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হলেও মো. আব্দুর রহমান তরফদার যোগ দিতে পারেননি। তাকে এখন সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

আর পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে করা হ‌য়ে‌ছে।

শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওই দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম সচিব নিয়োগ দেয় সরকার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading