ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবি

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:১০

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদ প্রমুখ। বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন তারা। তাদের সুস্পষ্ট দাবি হচ্ছে– গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, অবাধ-সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনক ব্যাপার, বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখন পর্যন্ত সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি।

বক্তারা বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন তারা। এই কর্মসূচি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিতে তাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। খুব শিগগির ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের পরিকল্পনা নিয়েছেন তারা।

প্রক্টর অধ্যাপক ইমাম হোসেনের ভাষ্য, এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুযোগ নেই। আইনে ছাত্র সংসদ নিয়েও কোনো উল্লেখ নেই। যারা মানববন্ধন করেছেন, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেননি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading